Tuesday, May 29, 2018

আমার জলছবিটা 



তোমার যাওয়াতে কবিতা আসে, হয়তো তাই।
তুমি চলে গেলে আমার জিভ আড়ষ্ট কেন হয়?
কবিতা এসেও কণ্ঠে কেন বিদ্ধ হয়ে যায়?
আর হাতের যে নার্ভ গুলো লেখায়, তারা যেন বিদ্রোহ করে ওঠে।
নীরবতার সাথে বলে ওঠে আমাদের শান্তি দাও, আমরা তোমার কেউ নই।
কে তাদের বোঝাবে আমি তো 'তারে' যেতে বাধ্য করিনি।
কে তাদের  বোঝাবে যে তারা আমার অঙ্গ, 'তার' তো আর কেহ নয় ।
হায় রে আমার অঙ্গ! হায় রে আমার দেশবাসি !
আমি তো করেছি সব, চেষ্টা দিয়েছি আমার সব কিছু,
তাও  তো সে মানেনি, সে খুশি হয়নি তাতেও।
আমি আর কিবা করতে পারি!
এযে আমার দেশ, এযে ভারী বিচিত্রময়, এখানে আছে সব কিছু, এখানে আছে সব লোক।
তবু এযে  আমার মহান দেশ, মন ভরিয়ে, প্রাণ জুড়িয়ে যায় তার নামে। 

No comments:

Post a Comment